বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের অমৃতা গ্রামে এমপি কেয়া চৌধুরী উন্নয়ন কাজে জনগণের ভালবাসায় আমি মুগ্ধ

  • আপডেট টাইম সোমবার, ২৫ মে, ২০১৫
  • ৭১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এমপি নির্বাচিত করেছেন মাঠে এসে তৃণমূলের উন্নয়নে কাজ করার জন্য। আমি নেত্রীর এ নির্দেশ মেনে সকল বাঁধা উপেক্ষা করে তৃণমুলের উন্নয়নে কাজ করছি। আমার উন্নয়ন কার্যক্রম বাঁধাগ্রস্ত করতে একটি মহল তৎপর। আশাকরি তারা আমাকে কিছু করতে পারবে না। জনগণ আমাকে সহযোগীতা করছে। আমি জনগণের সেবক হতে চাই। তাই জনগণের ভালবাসায় আমি মুগ্ধ।
উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন-আমার জন্য আপনারা দোয়া করবেন। অমৃতা গ্রামের উন্নয়ন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এ এলাকার স্কুল, কবরস্থান, রাস্তার উন্নয়ন করতে চাই। আমাকে আপনারা তথ্য দিয়ে সহযোগীতা করবেন। আমি যা বলি, তা করার চেষ্টা করি।
গতকাল রোববার বাহুবল উপজেলার অমৃতায় শাহজালাল যুব সংঘের উদ্যোগে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
মোশাহীদ আলীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন-সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান হরমুজ আলী, আওয়ামীলীগ নেতা মোজাহিদুর রহমান, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, নজরুল ইসলাম প্রমুখ।
শুরুতেই ফুল দিয়ে এমপি কেয়া চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়। এ সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ওলামালীগ নেতৃব”ন্দসহ শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন। এর পূর্বে বুড়িনাও হতে রইছগঞ্জ বাজার তিন কিলোমিটার রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য এমপি কেয়া চৌধুরী ডিওর ভিত্তিতে এ রাস্তার কাজটি চলতি বছরে শুরু করে এলজিআরডি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com