বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রাজিউড়া ইউনিয়নে মাতৃত্বকাল ভাতাভোগীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম সোমবার, ২৫ মে, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার রাজিউড়া ইউনিয়নে মাতৃত্বকাল ভাতাভোগী গ্রামীণ দরিদ্র মায়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা বিষয় সম্পর্কে উপস্থিত মাতৃত্বকাল ভাতাভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার কুহেলিকা সরকার ও অফিস সহকারী আলমগীর হোসেন। এতে রাজিউড়া ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ইতিপূর্বে রিচি, পইল, গোপায়া, লস্করপুর, তেঘরিয়া ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নের মাতৃত্বকাল ভাতাভোগী গ্রামীণ দরিদ্র মায়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে মহিলা বিষয়ক অফিস সূত্রে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com