বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দেশীয় পণ্য ব্যবহারে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান এমপি মাহবুব আলীর

  • আপডেট টাইম সোমবার, ২৫ মে, ২০১৫
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন, দেশীয় পণ্য ব্যবহারের প্রতি সকলকে সর্বদা সচেষ্ট থাকা উচিত। দেশীয় পণ্য উৎপাদন, বিক্রয় ও বিপণন কারীদের উৎসাহ প্রদান করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য গত শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাটে আজাদ ফার্ণিচার গ্যালারীর উদ্যোগে আরএফএল এর রিগ্যাল ফার্ণিচার শো-রুম উদ্বোধন করতে গিয়ে সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এ কথাগুলো বলেন। আজাদ ফার্ণিচার গ্যালারীর সত্ত্বাধীকারি আবুল কাশেম আজাদ (শামীম) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু। উদ্বোধন পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাঈন আলী রাজন, সৈয়দ মোদাব্বির আলী, সাবেক চেয়ারম্যান আঃ রশিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু, মুহিতুর রহমান রুমন ফরাজী প্রমুখ। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com