বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ৩টি নতুন বিদ্যালয় উদ্বোধন ৫’শ পরিবার পেল বিদ্যুৎ সংযোগ

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০১৫
  • ৪৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর এলাকার আমকান্দি ও উপজেলার কালিশিরি গ্রামের ৫’শ ২৭টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদু কবীর, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছোলাইমান মিয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র সরকার, এজিএম নগেন্দ্র নাথ, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক সৈয়দ মোতাব্বির আলী, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, আলহাজ্ব আব্দুল লতিব, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ, আঃ রহমান আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ১কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে আমকান্দি গ্রামে প্রায় ৩ কিলোমিটার এবং কালিশিরি গ্রামে ৪ কিলোমিটারসহ ১১ কিলোমিটার বিদ্যুৎ লাইনের কাজ সম্পন্ন করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
এদিকে প্রধান অতিথি সকালে উপজেলার বগাডুবি, গঙ্গানগর ও কালিশিরি গ্রামে ৩টি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন। বিদ্যালয়বিহীন ১৫০০ গ্রামে নতুন বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় চুনারুঘাট উপজেলায় ৪টি নতুন বিদ্যালয় স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল নতুন ৩টি ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এ ভবন ৩টি নির্মাণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com