বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ১শ’ গ্রাম পুলিশকে ব্যারিষ্টার সুমনের মোবাইল প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন দেয়া হয় গ্রাম পুলিশদের। ফলে সকল গ্রাম পুলিশের মোবাইল ফোন কেনা হয়ে উঠে বাধ্যতামূলক। মাত্র ১৯শ’ টাকা বেতন পেয়ে যেখানে সংসার চালানোই দায়, সেখানে মোবাইল কেনা অবান্তর স্বপ্ন ছাড়া কিছুই নয় তাদের কাছে। এই আকাশকুসুম স্বপ্ন পূরণ করতে না পারায় ৫ মাস ধরে বেতন পাচ্ছে না চুনারুঘাট উপজেলার ১শ’ গ্রাম পুলিশ। এ খবর এলাকায় জানাজানি হলে তাদের দুর্শশা লাঘবে এগিয়ে আসেন এলাকার তরুণ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সুমন শনিবার দুপুরে সবার হাতে তুলে দেন একটি করে মোবাইল ফোন ও সিম কার্ড। স্থানীয় এরশাদ আম্বিয়া কিন্ডার গার্টেনে মোবাইল ফোন বিতরণকালে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবির, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী প্রমূখ।
মোবাইল ফোন পেয়ে গাজীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সাহেনা বেগম জানান, এখন বেতন পেতে আর কোন সমস্যা হবে না। তিনি ব্যরিস্টার সুমনকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com