বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে কালবৈশাখী ঝড়ে আহতদেরকে আর্থিক অনুদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০১৫
  • ৫৮২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ৩০ জন আহতদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ চেক প্রদান করা হয়। ১৪ মে বৃহস্পতিবার সকালে বানিয়াচং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের জেলা প্রশাসকের অনুদান থেকে জিআর (ক্যাশ) অর্থের চেক আহতদের মাঝে হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুল হারুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী, চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, চেয়ারম্যান নুরুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ ইমরান মিয়া, পিআইও সহকারী মোঃ মোজাম্মেল হক, হরেকৃষ্ণ নাগ যাদু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com