বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে পৃথক অভিযানে গ্রেফতার ২

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০১৫
  • ৪৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মৃত আব্দুল শহীদের পুত্র দরবেশ মিয়া (৪৫) ও অপর মামলার আসামী আলীনগর গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র ইয়াকুত মিয়া (৪০)কে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস আই খবির হোসেন, এসআই সাজিদুর রহমান ও এএসআই সুদ্বীপ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকা থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, দরবেশের বিরুদ্ধে সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল এবং ইয়াকুত মিয়ার বিরুদ্ধে বন মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। দীর্ঘদিন যাবৎ আসামীরা আত্মগোপন করে পালিয়ে ছিল। গতকাল শনিবার গভীর রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। রবিবার সকালে তাদেরকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com