মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গে স্বাস্থ্য বিষয়ক সেমিনার

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৪৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিশু স্বাস্থ্য ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরীর বিষয়ে এক সেমিনার গতকাল রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন চৌধুরী। সভায় বক্তাগণ শিশুদের মৃত্যুর হাত থেকে বাচাতে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন প্রতিটি পরিবারে তৈরী করা, শিশুকে মায়ের দুধ খাওয়াতে, ল্যাট্রিন থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়তে, বাল্য বিবাহ থেকে বিরত থাকা, প্রতিটি শিশুকে জন্মের পর টিকা দেওয়া ও ৪৫ দিনের ভিতরে জন্ম নিবন্ধন করার আহ্বান জানান। জিওবি ইউনিসেফ ক্যাটস প্রজেক্টের একে আজাদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফ্যাসিলিটেটর বদরুল আলম সুমন, ব্র্যাক পিও সোহেল মোহাম্মদ, মমতাজ উদ্দিন মিলন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com