বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অলিপুরে গাঁজাসহ চুনারুঘাটের ৪ যুবক র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
  • ৬৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে দেড় লক্ষাধিক টাকার গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে নিয়োজিত একটি সিএনজি (হবিগঞ্জ-থ-১১-১০২৭) আটক করা হয়। রোববার রাতে র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি মোঃ হায়তুন নবী’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার ফান্দ্রাইল গ্রামের আব্দুল মতিনের ছেলে জসিম (২৬), একই গ্রামের মকসুদ আলীর ছেলে বিলাল (২৬), নয়ানী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোঃ আবুল হোসেন (২৭) ও জমসেরপুর গ্রামের রহিম আলীর ছেলে আল আমিন (১৮)। আটককৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com