মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

ওয়াদা রক্ষা করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০১৫
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এক মাসের বিশেষ সেলাই প্রশিক্ষণ প্রদান করে গতকাল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করলেন আওয়ামীলীগ সাংসদ এমপি কেয়া চৌধুরী। এছাড়াও নবীগঞ্জের নারী উন্নয়ন ফোরামের বরাদ্দ প্রদানের মাধ্যমে ৩টি সেলাই মেশিন নারী উন্নয়নের  নেতৃবৃন্দকে নিয়ে দুস্থ নারীদের সমিতি গঠনের কার্যক্রম শুরু করেন। কেয়া চৌধুরী বলেন, “শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়ন শুধু ইশতেহারে সীমাবদ্ধ রাখেনি। মাঠ পর্যায়ে নারীদের উন্নয়নের লক্ষ্যে আমার মত কর্মীদেরকে শেখ হাসিনা এমপি করে মাঠ পর্যায়ে কাজ করতে পাঠিয়েছেন”। উক্ত  অনুষ্ঠানে নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ছাড়া আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান ইসলাম, নবীগঞ্জ উপজেলার যুবলীগের আহ্ববায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হেকিম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল মিয়া, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যুগ্ম আহ্ববায়ক ডা: নিজামুল ইসলাম চৌধুরী, কয়েস আহম্মেদ মাহাদ্দি, নূরল হাদি বানী, আশিক মিয়াসহ গ্রামবাসী  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com