আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ অর্থ ও পরিকল্পনা-প্রতিমন্ত্রি এম এ মান্নান বলেছেন বাংলাদেশ আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে সুষ্টু রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ আওয়ামীলীগ মনে করে এদেশের মানুষরাই আল্লাহতালার পক্ষে এদেশকে সামাল দিতে পারে। তারা যাকে খুশি তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে পারে। কিন্তু ১টি দল কিছুদিন আগে ঘেরাও হরতাল অবরোধ আগুন বোমা সহ এমন কিছু পৃথিবীতে নাই যা তারা ব্যবহার করে আমাদের রাজনীতিকে কলুষিত করেছিল। কিন্তু আমাদের জনগণ তাদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের বাংলার জনগণ বুঝে গেছে প্রকৃতভাবে সুষ্টু রাজনীতি যদি করতে হয় তাহলে আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, যারা ধ্বংসের রাজনীতি করে হটকারির রাজনীতি করে জনগণের রুটি রুজির পথে বাধার সৃষ্টি করে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় রূপালী ব্যাংকের ৫৪৩তম মাধবপুর হবিগঞ্জ শাখার উদ্বোধন উপলক্ষে মাধবপুর সড়ক ও জনপথ ডাকবাংলো চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যাংকের এমডি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হবিগঞ্জ-৪ এড: মাহবুব আলী এমপি, ব্যাংকের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন, হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার সহিদুল্লাহ, দেওয়ান শাহনেওয়াজ গাজি মিল্লাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মো: মুসলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জীবন কৃষন বনিক, মিজানুর রহমান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক এনামুল হাকিম।