বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মাদ্রাসার ও কলেজ ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ॥ বাদিনীর স্বামী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকী ॥ থানায় জিডি

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫
  • ৪৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক মাদ্রাসার ছাত্রী ও কলেজ ছাত্রীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করায় ক্ষিপ্ত আসামী পক্ষ মাদ্রাসার ছাত্রীর পিতাকে প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা ছাত্রীর পিতা বাদী হয়ে এ ব্যাপারে ধর্ষনের চেষ্টাকারী তারেক মিয়ার পিতা জিতু মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাওঁ গ্রামের মাদ্রাসায় পড়ুয়া মেয়ে (১৫) এবং দিনারপুর কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত ভাগনী (১৮) গত মঙ্গলবার দুপুরে গজনাইপুর হাইস্কুল থেকে নববর্ষের উৎসব থেকে বাড়ি ফেরার পথে কায়স্থগ্রামের কদ্দুছ মিয়ার ছেলে মোবারক মিয়া (৩৪) ও লোগাঁও গ্রামের জিতু মিয়ার ছেলে তারেক মিয়া (২০) সহপাটি ৫/৬ জন লোককে নিয়ে রাস্তা থেকে জোর পুর্বক অপহরণ করে ওই ছাত্রীদের সিএনজি যোগে মোবারক মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে দু’জন দু’জনকে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় মাদ্রাসার ছাত্রীর মা বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলার খবর পেয়ে আসামীদ্বয় এবং তাদের লোকজন গতকাল বৃস্পতিবার সকালে স্থানীয় বাজারে পেয়ে মাদ্রাসা ছাত্রীর পিতাকে অকথ্য ভাষায় গালমন্দসহ প্রাণনাশের হুমকী দেয়। একই সাথে তার স্ত্রীর দায়েরী মামলা না উঠালে তাকে বা তার পরিবারের লোকজনকে দুনিয়া থেকে উঠিয়ে নেয়াসহ বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকী প্রদান করেন বলে অভিযোগে প্রকাশ। এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় জিতু মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী নং-৭০৭ দায়ের করেছেন। উক্ত ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী ধর্ষনের চেষ্টার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com