বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে জখম

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বামীর মৃত্যুর পর সদ্য এক বিধবা নারীকে প্রায়ই উত্যক্ত করে আসছিল মাধবপুরের ইটাখলা এলাকার জুয়েল মিয়া। জুয়েল মিয়ার সাথে ওই মহিলার স্বামীর সম্পর্ক থাকায় স্বামী জীবিতকালে প্রায়ই মহিলার বাড়িতে আসা যাওয়া করতো জুয়েল। জুয়েল মিয়ার হাত থেকে বাঁচতে স্বামীর মৃত্যুর বেশ কিছুদিন পর অন্য একজনকে বিয়ে করতে বাধ্য হন তিনি। তারপরও ক্ষান্ত হয়নি নারী লিপসু জুয়েল। গত ১৫ এপ্রিল দিবাগত রাতে বর্তমান স্বামীর অনুপস্থিতিতে ওই মহিলার ঘরে হানা দেয় জুয়েল ও তার সহযোগিরা। ধর্ষনের চেষ্টা করে তাকে। ধর্ষনে বাধা দেয়ায় ওই মহিলার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। এক পর্যায়ে ওই মহিলার একটি হাতের কব্জী ভেঙ্গে দেয় জুয়েল। ঘটনার পর থেকে জুয়েল ও তার সহযোগিরা আত্মগোপন করে আছে। জিআরপি থানার একটি হত্যা মামলা ছাড়াও মাদক ব্যবসার বেশ কয়েকটি মামলার পলাতক আসামী জুয়েল তার বাহিনীকে নিয়ে প্রায়ই এলাকায় এসে সন্ত্রাসী কর্মকান্ড করে আবারো আত্মগোপনে চলে যায় বলে এলাকাবাসী জানান। আহত মহিলা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com