বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুৎ কোয়ার্টারে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপ

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ‘হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির’ এক কর্মকর্তার বাসায় পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এবং অল্পের জন্য জীবন রক্ষা পেল শিশু কন্যা। শনিবার রাত সোয়া ৮টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর শহরে সমিতির আবাসিক কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে সমিতির এক কর্মকর্তা জানান, রাতের বেলা এলাকার কিছু সংঘবদ্ধ দুর্বৃত্ত আবাসিক ভবনের বেড ও ড্রইং রুম লক্ষ্য করে রেললাইনের পাথর দিয়ে ঢিল ছুড়েছে। এতে বাসার দক্ষিণ দিকের জানালার থাইগ্লাস ভেঙ্গে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ হাজার টাকা। এ সময় বাসার ওই রুমে এক বছরের শিশু কন্যা বেডরুমে খেলারত অবস্থায় ছিল। শায়েস্তাগঞ্জ থানার এসআই আঃ খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com