মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ ও লাখাইয়ে সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০১৫
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও লাখাইয়ে পৃথক সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল শনিবার সকালে সদর উপজেলার দুর্লভপুর গ্রামের আকরাম আলী ও আওয়ালের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে  জড়িয়ে পড়ে। গুরুতর আহত আসমা খাতুন (২৭), আক্রাম (৪০), সামসু মিয়া (১৫), মুলুক চাঁন (৭৫), আওয়াল (৪০), গোলাম আলী (১৫) ও হৃদয় (১২)কে হাসপাতদালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে দুপুরে লাখাই উপজেলার এক্রামপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দিদার হোসেন ও জিলাই মিয়ার মাঝে সংঘর্ষ হয়। গুরুতর আহতাবস্থায় দিদার হোসেন (৬০), খোকন (২০), জিলাই মিয়া (৩৫) ও তাহের মিয়া (১৪) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com