মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

যোদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির সংবাদকে কেন্দ্র করে ॥ মাধবপুরে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে টেলিভিশনে কামারুজ্জামারে ফাঁসির সংবাদ ও পূর্ব বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষে অর্ধশত আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে বাঘাসুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের জমশিদ মিয়ার চা স্টলের টেলিভিশনে গত বুধবার রাতে কামারুজ্জামানের ফাঁসির সংবাদ প্রচার হচ্ছিল। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা একই গ্রামের খসরু মিয়া ও ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ ফাঁসি ফাঁসি বলে উল্লাস প্রকাশ করে। এই সময় দোকানে থাকা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাঘাসুরা গ্রামের মেম্বার শহিদ মিয়া বিরূপ মন্তব্য করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি হয়। উপস্থিত লোকজন উভয় পক্ষকে সামাল দিয়ে বিষয়টি মিমাংশা করে দেন।
এদিকে মেম্বার শহিদ মিয়া ও  খছরু মিয়ার মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। একদিকে পূর্ব বিরোধ অপরদিকে বুধবার রাতের ঘটনার রেশ ধরে গতকাল বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে  ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় আব্দুল হক, শের আলী, আজমান, তাউছ ও আজমলকে ঢাকায় এবং সানা বেগম ও মজনু মিয়াসহ তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার ওসি মোল্লা মনিরুজ্জামান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এ ব্যাপারে এখনও কোন পক্ষই অভিযোগ দাখিল করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com