বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দেনাদারদের হামলায় পাওনাদার পরিবারের আহত ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫
  • ৫৮৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দেনাদারদের হামলায় পাওনাদার পরিবারের শিশু মহিলাসহ চারজন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের বরগ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে লিলু মিয়ার নিকট আঞ্জব আলীর ছেলে মহাব আলীর (৫৫) কিছু টাকা পাওনা ছিল। গত সোমবার টাকা চাওয়া নিয়ে উভয় পরিবারের মাঝে ঝগড়া বিবাদ হয়। পরদিন মহাব আলী, লিলু মিয়ার বিরুদ্ধে মামলা করছে এমন প্রচার হতে থাকলে লিলু মিয়া ও তাহার লোকজন ক্ষিপ্ত হয়ে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পূনরায় পঙ্গু মহাব আলীর বাড়ীতে হামলা চালায়। এ সময় মহাব আলী, তার স্ত্রী আয়েরা খাতুন (৫০) মেয়ে ফিরোজা খাতুন (২২) ও আরোজা খাতুন (৬) আহত হয়। শিশু আরোজার মাথায় তেরটি সেলাই লেগেছে বলে কর্তব্যরত ডাক্তার জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com