মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জের ডাঃ সামছুজ্জামান আর নেই

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০১৫
  • ৪৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরের রাজাবাদ গ্রামের বাসিন্দা হিরা মিয়া গার্লস হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বদরুজ্জামানের ছোট ভাই উপজেলার ঘোলডুবা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার (অবঃ) সামছুজ্জামান সামছু আর নেই। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় ঢাকাস্থ গ্রীন লাইন হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি——- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, মা, ভাই বোনসহ আত্মীয় স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোট বোন বাউসা ইউনিয়নের নাদামপুর সরকারী প্রাইমারী স্কুলের প্রাক্তন শিক্ষিকা জোৎসনা আক্তার লন্ডন থেকে দেশে ফেরার পর দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সদা হাসোজ্জল ডাঃ সামছুজ্জামান সামছু’র মৃত্যুর খবরে এলাকার শত শত মানুষ শোকার্ত পরিবারকে শান্তনা দেয়ার জন্য মরহুমের রাজাবাদ গ্রামের বাসভবনে ভীড় জমান।
উল্লেখ্য, ডাঃ সামছুজ্জামান দীর্ঘদিন ধরে শ্বাস কষ্টে ভোগছিলেন। মঙ্গলবার দুপুরে চেকআপ করার জন্য ঢাকা রওয়ানা দেন। সন্ধ্যায় গ্রীন লাইফ হসপিটাল যাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com