বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০১৫
  • ৪৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই” আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব প্রেসিডেন্ট ডাঃ এস এস আল-আমিন সুমনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন রোটারী ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডেপুটি গভর্নর ডাঃ মোঃ জমির আলী, চারু ও কারুকলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট এড. ত্রিলোক কান্তি চৌধুরী বিজন ও নজরুল একাডেমী জেলা শাখার সভাপতি রোটারীয়ান তাহমিনা বেগম গিনি। স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক মাহমুদ ইকবাল সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর সেক্রেটারী তোফাজ্জল সোহেল। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালনকারী চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ, প্রসেনজিৎ চৌধুরী শিবু ও যীশু কান্তি রায়কে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক অংশগ্রহণকারীদের অর্জিত স্থান অনুযায়ী সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। এসময় রোটারী কাব অব হবিগঞ্জ খোয়াই এর সকল সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com