শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনের উদ্যোগে বিবাহিত অবিবাহিত প্রীতি ফুটবল প্রতিযোগিতা

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০১৫
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনের উদ্যোগে চুনারুঘাট কেউন্দা গ্রামে আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩০ মার্চ সোমবার কেউন্দা গ্রামে সব বয়সের নারী-পুরুষ ও শিশুরা  কানামাছি, মিউজিকাল চেয়ার, ২০০ মিটার দৌড়, হাড়ি ভাঙ্গা, বালিস খেলা, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করে। তবে সব খেলার মধ্যে বিবাহিত আর অবিবাহিত পুরুষদের ফুটবল খেলাটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। খেলায় অবিবাহিত দল বিবাহিত দলকে ২/১ গোলের ব্যবধানে পরাজিত করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গিয়াস উদ্দিন লন্ডনী। বিশেষ অতিথি ছিলেন মোঃ আরব আলী ও সাবেক মেম্বার রায়েদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন জয়নাল আবেদীন ও অলিউর রহমান।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ আজগর আলী, মোঃ আলী হোসেন, মোঃ সিদ্দিক আলী, ভিংরাজ মিয়া, তৈয়ব আলী, ফজলু মিয়া, সবুজ মিয়া, বায়েজিদ মিয়া, সাদেক মিয়া, রেনু মিয়া, মিজান আব্দুর রউফ, জসিম, আফরোজ প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন সাদেক মিয়া। আলোচনা সভা ও খেলাধুলার শেষে পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ইতিপূর্বে তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় ও বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com