বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে আইনজীবি সহকারীর উপর হামলা অর্থকরী ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫
  • ৮০৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় সুধাংশু রায় সোহেল নামে এক আইনজীবি সহকারী আহত হয়েছেন। গত শনিবার  রাত ৯টার দিকে চুনারুঘাটের নালমুখ বাজার সংলগ্ন বড় মসজিদ এলাকায় এ হামলার ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে সুধাংশু রায় সোহেল বাদী হয়ে আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের হরিপদ রায়ের পুত্র ঝলক রায় (২৮)সহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ওই দিন রাত ৯টার দিকে সুধাংশু রায় সোহেল নালমুখ বাজার থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে বাজার বড় মসজিদ সংলগ্ন রাস্তায় পৌছামাত্র প্রতিপক্ষ ঝলক রায়সহ কতিপয় লোক তার উপর হামলা চালায়। এসময় সুধাংশুর শোর চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সুধাংশু রায়কে আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুধাংশু জানায়, ওই দিন একই গ্রামের বিষু লাল রায়ের নিকট থেকে জমি বিক্রয়ের টাকা নিয়া আসার জন্য বাজারে গিয়েছিলেন। টাকা নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই ঘটনা ঘটে। টাকা ও মোবাইল ফোন তারা ছিনিয়ে নিয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com