বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ডিজিটাল মেলার উদ্বোধন করলেন ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫
  • ৭৭৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম ও বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মত্তাছির মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, প্রভাষক আইয়ূব আলী, হাজী নূরুল আমীন, মনির আহমেদ, এনাম আহমেদ প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মেলা উদ্বোধন করেন ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন হাজী আব্দুল কদ্দুছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com