বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কেন্দ্রীয় আল-ইসলাহ সভাপতি হুছামুদ্দীন চৌধুরীকে তালামীযের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫
  • ৬৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জননেতা আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ইউরোপ, আমেরিকা মাসব্যাপী দাওয়াতী সফর শেষে দেশে প্রত্যাবর্তন পরবর্তী সাংগঠনিক সফরে হবিগঞ্জ জেলায় আগমন উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়ামে গত রবিবার রাত ১০টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানান জেলা তালামীযের সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার, সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, সহ-সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোবাশ্বির হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক সৈয়দ শাহেদুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ সোহেল মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, সদস্য মোহাম্মদ আলী, মোঃ নাসির উদ্দিন খান, মোঃ আব্দুল ওয়াদুদ, আবু সাঈদ তাহসিন, নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আল-ইসলাহ সহ-সভাপতি মুফতি মাওলানা ফরিদ উদ্দিন আহমদ, শাহ আহমদ আলী, কাজী মাওলানা এম. হাসান আলী, সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা নাজমুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এ.বি.এম আল-আমীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল আলীম, জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা হেলিম উদ্দিন নূরী, সৈয়দ মঈনুল হক আরিফ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com