বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাওঃ আব্দুল কাদির হোসাইনীর মধ্যস্থতায় ॥ ইমামবাড়ী মাদ্রাসার দুই শিক্ষকের বিরোধের অবসান

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০১৫
  • ৬২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী মাদ্রাসার শিক্ষক মাওঃ আইয়ুব বিন সিদ্দিক ও হাফিজ  মাওঃ নজরুল ইসলামের বিরোধের অবসান হয়েছে। মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নবীগঞ্জ হাসপাতাল মসজিদের খতিব মাওঃ আব্দুল কাদির হোসাইনীর মধ্যস্থতায় গতকাল নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি অফিসে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে এ বিরোধের নিষ্পত্তি ঘটে। ইমামবাড়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত নায়েবে মুহতামিম মাওঃ আব্দুল আহাদের সভাপতিত্বে এ সালিশ বৈঠকে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মাওঃ জুনেদ আহমদ কাঠখালী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি মাওঃ শুয়াইব আহমদ চৌধুরী, নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ খালেদ সাইফুল্লা খান, তৌহিদুল ইসলাম চৌধুরী, কাসম আলী, মঈনুদ্দিন (সাবেক মেম্বার), খালেক আহমদ, মাওঃ নুরুল হুদা, মাওঃ জালাল আহমদ, এনায়েত আলী, মাওঃ জামাল আহমদ, মাওঃ আব্দুর রহমান, হাফেজ মুসা প্রমুখ। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে উল্লেখিত দুই শিক্ষকের বিরোধের অবসান ঘটায় উপস্থিত সকলেই আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com