বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০১৫
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল কলোনী থেকে মাদক ব্যবসায়ী ইদ্রিস মিয়াকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১টার সময় শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে উক্ত পরিমাণ মাদক উদ্ধার করা হয়। সে দাউদনগর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইদ্রিস ভারত থেকে মাদক এনে হবিগঞ্জ জেলাসহ বিভিন্নস্থানে পাচার করছে। গতকাল রবিবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com