বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মদ খেয়ে মাতলামির দায়ে যুবকের ১ মাস কারাদণ্ড

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০১৫
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে আব্দুল মতিন নামে এক মাতালকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবীর এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত আব্দুল মতিন উপজেলার মিরাশী গ্রামের শ্যামা মিয়ার ছেলে। পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আব্দুল মতিন উপজেলার আমুরোড বাজারে মদপান করে মাতলামি শুরু করে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com