বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সালাউদ্দিনসহ গুম নেতৃবৃন্দের সন্ধানের দাবীতে বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ২৫ মার্চ, ২০১৫
  • ৫২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির যুগ্ম মহা-সচিব সালাউদ্দিন আহমেদ সহ গুম হওয়া সকল নেতৃবৃন্দের সন্ধানের দাবীতে দেশ ব্যাপী ২০ দলীয় জোটের হরতাল অবরোধের সমর্থনে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মুসলিম কোয়ার্টার এলাকার প্রধান সড়কে রাস্তা অবরোধ করে পথসভায় মিলিত হয়। জেলা       ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ এর সভাপতিত্বে ও সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আবুল খায়ের অপু, মোঃ আরিফে রাব্বানী টিটু, আলী মোঃ ইউসূফ, মিস্টার এনাম, রাহেদ চৌধুরী রিংকু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোখলিছুর রহমান ফয়সল, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রকি, কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ আজিজ সিদ্দিকী, আল আমিন সর্দার, সাইদুর রহমান, কায়েস মোন্তাকিম, মোঃ ইলিয়াস মিয়া, সাইফুল ইসলাম, আল আমিন হোসাইন, কিরণ কাজী, নাঈম, রুবেল, রায়হান, কাওসার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com