বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তুলুন-রেজা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫
  • ৭২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়ন কৃষকলীগের পরিচিতি ও এক আলোচনা ইকরাম বাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদুর ইসলাম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা। সভা পরিচালনা করেন ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহী ইয়ার ইমন (আক্কল)। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মিজানুর রহমান মিজান, সহ-আইন সম্পাদক এডঃ আব্দুল হামিদ চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রউফ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ হেলাল মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হরবল্লভ চৌধুরী, জেলা কৃষকলীগ নেতা শেখ কিতাব আলী, হবিগঞ্জ পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম বাছির, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক সেবুল ঠাকুর, উপজেলা কৃষকলীগ নেতা মোজাহিদ আলী, আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ, ইউনিয়ন কৃষকলীগ সহ-সভাপতি উসমান মিয়া প্রমুখ। প্রধান অতিথি হুমায়ুন কবির রেজা তার বক্তব্যে বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরবর্তী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে কৃষকরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com