বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ইসলামি ফাউন্ডেশনের র‌্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫
  • ৪৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইসলামি ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত রবিবার সকালে ইসলামি ফাউন্ডেশন হবিগঞ্জের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শহরের প্রধান সড়কে র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ সোলাইমান খাঁনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুর উদ্দিন বীরপ্রতিক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল হান্নান, আব্দুল করিম ও মহিউদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com