মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে বন্ধুর বাড়ীতে বেড়াতে আসা প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে বন্ধুর বাড়ীতে বেড়াতে আসা দুবাই প্রবাসী হেলালের ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি হেলালকে পরিকল্পিত ভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। রোববার সকালে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই আব্দুল আউয়াল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে। পুলিশ ও নিহতের পরিবার জানায় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাবেক ইউ/পি সদস্য পিয়াম গ্রামের নূরউদ্দিনের ছেলে আলমগীর কয়েক বছর আগে দুবাই যায় সেখানে বন্ধুত্ব গড়ে উঠে ব্রাহ্মনবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের আবু ছায়েদ মিয়ার ছেলে হেলাল মিয়া (৩০)’র সাথে। বন্ধুত্বের সুবাদে হেলাল ভিসা সংগ্রহের জন্য আলমগীরকে প্রায় ৭ লাখ টাকা দেয়। কিন্তু আলমগীর ভিসা সংগ্রহ করতে ব্যর্থ হয়ে দেশে চলে আসে। এর কিছুদিন পর হেলালও দুবাই থেকে দেশে চলে আসে। দেশে এসে আলমগীরের কাছে ভিসার জন্য দেয়া টাকা ফেরত চায়। আলমগীর ১ লাখ টাকা পরিশোধ করে। বাকী টাকা দেইদিচ্ছি বলে গড়িমসি করতে থাকে। ২০ মার্চ হেলাল পাওনা টাকার জন্য আলমগীরের বাড়ীতে ছুটে আসে। এবং সেখানে অবস্থান করাকালীন রোববার সকালে স্থানীয় লোকজন আলমগীরদের বাড়ীর পার্শ্বে পুকুর পাড়ে একটি গাছে গলায় রশি দেয়া ঝুলন্ত অবস্থায় হেলালের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই আব্দুল আউয়াল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান-এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে আলমগীরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com