বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে মাদক ব্যবসায়ীসহ ৪ পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তায়েবসহ ৪জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তায়েব আলী বানিয়াচং সদরের জাতুকর্নপাড়া গ্রামের কমর আলীর ছেলে। গতকাল তায়েব আলী পাড়াগাঁও গ্রামে মাদক বিক্রি করছিল। এ খবর পেয়ে বানিয়াচং থানার এসআই ডিএমএ মজিদ, এসআই হাসানুজ্জামান, এএসআই মনির উদ্দিন অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
এদিকে বানিয়াচং থানার এসআই মধুসূদন রায়, এএসআই মনির উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানাধীন গুনই গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামী আদাল মিয়া ও মোতাছিরকে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।
অপরদিকে গত ১৯মার্চ রাতে এসআই ডিএমএ মজিদ এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকড়া ইউনিয়নের রূপাপুর গ্রামে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গুনই গ্রামের নুর হোসেনকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com