বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে ৩ মহিলা ছিনতাইকারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫
  • ৭৩৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা বেলেশ্বরী বারুনী থেকে ৩মহিলা ছিনতাইকারীকে ৬শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের কামাল মিয়া স্ত্রী নাতিশা আক্তার ফাতেমা (১৯), একই গ্রামের দুলাল মিয়ার স্ত্রী শাহানা আক্তার (৪০) ও সদর উপজেলার পুড়াইকলা গ্রামের লক্ষন সরকারের স্ত্রী নমিতা সরকার (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলেশ্বরী বারুনী মেলায় জনৈক মহিলার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনতাই করার সময় জনতা উল্লেখিত ৬মহিলা ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদেরকে বারুনীতে অবস্থানরত লাখাই থানার এ.এস.আই বাছির আলমের কাছে সোপর্দ করা হয়। লাখাই থানার অফিসার ইনচার্জ মোজ্জামেল হক তাদেরকে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: শওকত আলীর কার্যালয়ে হাজির করেন। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে নির্বাহী অফিসার তাদেরপ্রেত্যেককে ২শত টাকা করে মোট ৬শত টাকা আর্থিক দণ্ড প্রদান করেন। টাকা পরিশোধ করে তারা মুক্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com