বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৬ তম জন্ম ও জাতীয় শিশু দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম। ‘‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, আমরা হব তাঁর আদর্শের উত্তারাধিকার” এই প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখে বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের হেড মাওলানা আনোয়ার আলী, ফাতেমা বেগম, সোমা আক্তার প্রমূখ। পরে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com