বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৬৭ বোতল ভারতীয় মদসহ জিরা ও কিসমিস উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৬৭ বোতল ভারতীয় মদসহ জিরা ও কিসমিস উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য পৌণে দুই লাখ টাকা। বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মনতলা বিওপি’র সুবেদার রায়মোহনের নেতৃত্বে একদল জোয়ান মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়া সকাল সাড়ে ৬টার দিকে নায়েক সুবেদার সায়েদুরের নেতৃত্বে অপর একটি দল অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে দেড়শ’ কেজি জিরা ও কিসমিস উদ্ধার করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবি ৫৫ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, উদ্ধারকৃত মদের মূল্য ১ লাখ ৫শ’ টাকা এবং জিরা ও কিসমিসের মূল্য ৭৫ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com