বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মেহেরপুরের এক আদর্শ শিকের চিকিৎসায় হবিগঞ্জের টি আলী স্যার ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০১৩
  • ৬৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুদফা হার্টএটার্ক ও নানা রোগে আক্রান্ত মেহেরপুর জেলার আদর্শ শিক্ষক সুশীল চক্রবর্তীর চিকিৎসায় এগিয়ে এসেছে হবিগঞ্জের আদর্শ শিক্ষক টি আলী স্যার ফাউন্ডেশন। গত শনিবার মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আদর্শ শিক্ষক সুশীল চক্রবর্তীর হাতে ৩০ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, শিক্ষক সুশীল চক্রবর্তী তার চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য আদর্শ শিক্ষক টি আলী স্যার ফাউন্ডেশনের ইংল্যান্ডস্থ কার্যালয়ে আবেদন করলে সেখান থেকে ৩০ হাজার টাকা পাঠানো হয় ফাউন্ডেশনের হবিগঞ্জ কার্যালয়ে। হবিগঞ্জ থেকে টি আলী স্যার ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী অনুদানের টাকা নিয়ে যান মেহেরপুরে।
অনুষ্ঠানে বক্তৃতাকালে মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন একজন আদর্শ শিক্ষকের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদানের জন্য টি আলী স্যার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই হবিগঞ্জ থেকে অনুদানের টাকা নিয়ে মেহেরপুর যাবার জন্য সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীকে ধন্যবাদ জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com