বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নোয়াখাল গ্রামে গৃহবধুকে মারধর স্বামী-দেবর-শ্বশুরের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামে যৌতুকের জন্য এক গৃহবধুকে মারধর করে আহত করেছে শ্বশুর বাড়ির লোকজন। এব্যাপারে বানিয়াচং উপজেলার আওয়াল মহল গ্রামের গৃহবধু মাজেদা আক্তার (২০) বাদি হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছে। মামলার আসামীরা হল স্বামী সাজন মিয়া, দেবর সিদ্দিক মিয়া, শ্বশুর তৈয়ব উল্লাসহ ৫ জন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালে সাজন মিয়ার সাথে মাজেদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর সাজন মিয়া বিদেশে চলে যায়। এ সুযোগে যৌতুকের জন্য দেবর সিদ্দিক মিয়া তার উপর শারিরীক নির্যাতন চালায়। সম্প্রতি সাজন মিয়া দেশে ফিরে আসে। গত ১৪ জানুয়ারি সকালে সাজন মিয়া, সিদ্দিক মিয়াসহ অন্যান্য আসামীরা যৌতুকের জন্য মাজেদার উপর নির্যাতন চালিয়ে মারপিট করে কাপড় চোপড়, স্বর্ণালংকার রেখে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। অনেক চেষ্টা করে বিষয়টি সমাধান না হওয়ায় গতকাল আদালতে মামলা করে। মামলাটি বিজ্ঞ বিচারক মোঃ মাহতাব হোসেন আমলে নিয়ে তদন্ত করার জন্য বানিয়াচং থানার ওসিকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com