বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের সমাজসেবক তরাশ উল্লাহকে দিনারপুর কলেজের সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫
  • ৪৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের পক্ষ থেকে গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব তরাশ উল্লাহকে এক বিশাল সংবর্ধনা দেয়া হয়েছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও প্রভাষক ব্যবস্থাপনা এ.জেড.এম শাহেদুজ্জামানের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অধ্যক্ষ তনুজ রায়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবধিত ব্যক্তিত্ব আলহাজ্ব তরাশ উল্লাহ। এতে অন্যান্যের বক্তব্য রাখেন, উক্ত প্রতিষ্টানের উদ্যোক্তা সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, আব্দুল মুহিত চৌধুরী, শফিউল আলম, ইসমত আহমদ, মোঃ ইলিয়াছ মিয়া, হাজী সাবু মিয়া, মোঃ আলী সালিক, হাবিবুর রহমান, তাজিয়া মুবাশ্বিরিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মনসুর আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আজমান আলী, আব্দুর রশিদ, সামছুদ্দিন আহমদ, মোহাম্মদ আলী ও আলমগীর মিয়া প্রমুখ। এ সময় সংবধিত আলহাজ্ব তরাশ উল্লাহ উক্ত প্রতিষ্টানের উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ২লাখ টাকা অনুদান প্রদান করেন। এ ছাড়া প্রতিষ্টানের উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com