বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগে উত্তরণ সংসদের জয়লাভ

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০১৫
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগে উত্তরণ সংসদ জয়লাভ করেছে।  গতকালের খেলায় তারা মালঞ্চ ক্রিকেট ক্লাবকে ২৮ রানে পরাজিত করে। টসে জযলাভ করে উত্তরণ সংসদ প্রথমে ব্যাটিং করতে নেমে ২৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে লিংকন ও রিন্টু ১৯ রান করে সংগ্রহ করেন। মালঞ্চের রিপন পায় ৭ উইকেট। জবাবে মালঞ্চ ক্রিকেট ক্লাব ২৯.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোহসেম ১০ রান সংগ্রহ করেন। উত্তরণ সংসদের লিংকন ৩টি ও এপু ২টি উইকেট লাভ করে।
গতকালের খেলা পরিচালনা করেন ফেরদৌস আহমেদ ও আশফাকুর রহমান লোকমান। স্কোরার ছিলেন রিহাব। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন মঈন উদ্দিন তালুকদার সাচ্চু।
আজকের খেলায় অংশ গ্রহণ করবে অনুশীলন বনাম ইয়ং ব্রাদার্স ক্রিকেট ক্লাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com