মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ মাদক পাচারকারীকে গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০১৫
  • ৭১১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদরের ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের টহল দল। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শ্রীমঙ্গলের স্কোয়াড্রন লীডার এ এন এ মুসাব্বীরের নেতৃতে একটি টহল দল রোববার সকাল ১১ টার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ লক্ষিপুর জেলার রায়পুর থানার চরগাছিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মাদক পাচারকারী দলের সদস্য মোঃ ইসমাইল (৪৬)কে আটক করে। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে মাধবপুর থানায়  হস্তান্তর করা হয়েছে।
এ ব্যপারে ডিএডি আজিজুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
শহরতলীতে সিএনজি
ও মোটর  সাইকেলের
সংঘর্ষে ৫ জন আহত
স্টাফ রিপোর্টার ॥ শরহতলীর ৩নং পুল এলাকায় সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। জানা যায়, হবিগঞ্জগামী একটি সিএনজি ওই স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫জন আহত হয়। আহতদের মধ্যে বহুলা গ্রামের কামাল খাঁন (৩০) ও সিএনজি চালক আক্কাস আলী (৩২) হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com