বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে ও এমরানের মুক্তির দাবীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন মোঃ দেলোয়ার হোসেন। সভায় বক্তারা বলেন, আওয়ামী-বাকশালী সরকারের পায়ের নীচ থেকে মাটি সড়ে গেছে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করার পায়তারা করছে। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে শহীদ জিয়ার আদর্শের লাখো সৈনিককে রাজপথ থেকে সরানো যাবেনা। জনগণকে সাথে নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে আরও বেগবান করার আহবান জানান। বক্তারা আরো বলেন, হবিগঞ্জ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি আমিনুর রশিদ এমরানসহ সকল রাজবন্দিদের অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে।
এতে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ফারুক আহমেদ, এডঃ আজিজুর রহমান আজিজ, হারুনুর রশিদ হারুন, আহাদ আনছারী, এম এ রুমেল, আবুল বাশার জুমন, নুরুল হক লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা আলমপানা চৌধুরী মাসুদ, হারুন রাজা, রাসেল মোল্লা, মীর দুলাল, সাইফুল ইসলাম রাজ, আল আমিন, সোহাগ লস্কর, আব্দুল ছাত্তার, হামিদুর রহমান বুলবুল, হাফিজ মিয়া, মোস্তাফিজুর রহমান পলাশ, মোঃ মেরাজ, আব্দুল কাইয়ূম, আলমগীর, মোঃ সাফি, জমশেদ, মোঃ সাইদুল, মোঃ জাহাঙ্গীর, মোঃ নুরুজ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com