বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগে শাপলা সংসদের জয়লাভ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগে শাপলা সংসদ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ খেলায় জয়লাভ করেছে। লো-স্কোরিং ম্যাচে তারা ১৫ রানে মালঞ্চ ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।
টসে জয়লাভ করে শাপলা সংসদ প্রথমে ব্যাটিং করতে নেমে ৪০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিহাব ৩৯, করিম ২৬ রান সংগ্রহ করে। মালঞ্চের রিপন ও মারুফ ৩টি করে উইকেট লাভ করে। জবাবে মালঞ্চ ক্রিকেট ক্লাব ৪২.১ ওভারে ১০০ রান করে অল আউট হয়। দলের পক্ষে টিপলু করেন ৩৬ রান। শাপলার রাহিন ৩টি ও মুন্না ২টি উইকেট লাভ করে।
গতকালের খেলা পরিচালনা করেন ফেরদৌস আহমেদ ও আশফাকুর রহমান লোকমান। স্কোরার ছিলেন রাফি। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন  হুমায়ন কবির চৌধুরী শাহেদ। আজ শুক্রবারের খেলায় অংশ গ্রহণ করবে মডার্ন ক্লাব বনাম ইয়ং ব্রাদার্স ক্রিকেট ক্লাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com