বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগে অনুশীলনের জয়লাভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগে জন্টুর অল রাউন্ড নৈপুণ্যে অনুশীলন ক্রিকেট ক্লাব শক্তিশালী গ্রীণ স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে পরাজিত করে। জন্টু বোলিংএ ৩ উইকেট লাভের পাশাপাশি ব্যাটিংএ লীগের প্রথম অর্ধশতক হাকিয়ে অপরাজিত ৮৮ রান সংগ্রহ করেন।
টসে জযলাভ করে গ্রীণ স্পোর্টিং  ক্লাব প্রথমে ব্যাটিং করনতে নেমে ৩৮.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে হাসান ৩৯, লিটন ৩৮, সাকিব ৩৪ ও রুপম ২৪ রান সংগ্রহ করে। অনুশীলনের জন্টু ও শুভ ৩টি করে এবং তুষার ২টি উইকেট লাভ করেন। জবাবে অনুশীলন ক্রিকেট ক্লাব ৪৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। জন্টুর অপরাজিত ৮৮ রানের পাশাপাশি ফরহাদ অপরাজিত ১৬ ও শিহাব ১৫ রান সংগ্রহ করেন। গ্রীণ স্পোর্টিং কাবের শুভ পায় ২ উইকেট।
গতকালের খেলা পরিচালনা করেন মঈন উদ্দিন তালুকদার সাচ্চু ও নাজমুল হক আনার। স্কোরার ছিলেন রিহাব। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন  অ্যাডঃ শাহ ফখরুজ্জামান। আজকের খেলায় অংশ গ্রহণ করবে মালঞ্চ  ক্রিকেট ক্লাব বনাম শাপলা সংসদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com