মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বিএনপি নেতার মাতৃবিয়োগে সাবেক এমপি শেখ সুজাতসহ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম বজলুর মাতা মালেকা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে বার্ধক্যজনিত কারনে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ গতকাল মঙ্গলবার বেলা ৪টায় নিজ বাড়িতে অনুষ্টিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতবৃন্দসহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন। এদিকে বিএনপি নেতার মায়ে’র মৃত্যুতে সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com