মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

এম.এ রবের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩
  • ৫৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম.এ রবের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের জন্মস্থান খাগাউড়ায় গত শনিবার এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। খাগাউড়া বাজারে খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এম শফিউল হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে জেনারেল রবের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন মরহুমের স্মৃতিকে ধরে রাখার জন্য স্মৃতিসৌধ ও পাঠাগার নির্মাণ করা হবে। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক অনুপ কুমার দেব মনা, শচীন্দ্র কলেজের প্রভাষক লতিফ হোসেন, গবেষক এ.কে.এম আজাদ, সাজ্জাদুর রহমান, মাহফুজুর রহমান, নানু মিয়া, সামছুল হক, শাহ মুশাহিদ আলী, হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক শাহ শওকত আরেফিন সেলিম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল হান্নান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com