বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে জামায়াতের বিক্ষোভ কর্মসূচী পালন

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রবীন জননেতা ও পার্লামেন্টারিয়ান  মাওঃ আব্দুস সুবাহানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বানিয়াচং-এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বানিয়াচং উপজেলা জামায়াতে ইসলামী। বানিয়াচং এর নতুন বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারী হামিদুল ইসলাম, উপজেলা উত্তর শাখার শিবিরের সভাপতি এনামুল হক, দক্ষিণ শাখার সভাপতি তাকবীর হোসেন, ২নং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ। সমাবেশে উপজেলা আমীর মাওঃ মজিবুর রহমান বলেন হত্যা, গুম ও ফাঁসির মাধ্যমে শাহ জালালের এদেশ থেকে ইসলাম ও ইসলামী আন্দোলনকে মুছে ফেলা যাবেনা। রক্তের মাধ্যমে এদেশে ইসলামী আন্দোলন আরো শানিত হবে ইনশাআল্লাহ। সভায় আগামী দিনগুলোতে আরো কঠোর ও তীব্র আন্দোলনে সক্রিয় অংশ গ্রহনের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com