মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দ্য নিউ ব্লু বার্ড কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা শহরের সায়েস্তানগর পইল রোড-এ অবস্থিত “দ্য নিউ ব্লু বার্ড কিন্ডারগার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় ৫টি গ্র“পে ভাগ করে খেলা পরিচালিত হয়। খেলায় ছাত্র-ছাত্রীদের দৌড়, বল নিক্ষেপ, মোরগের লড়াই, ব্যাঙের লাফ, রশি লাফ ও কুয়ার ভিতরে-বাহিরে খেলা অনুষ্ঠিত হয়। অভিভাবকদের মধ্যে মহিলারা খেলেন ‘মিউজিক্যাল বালিশ’ পুরুষ অভিভাবকরা খেলেন ‘চাকতি নিক্ষেপ’ ও স্কুলের শিক্ষিকারা খেলেন ‘ঝুড়িতে বল নিক্ষেপ’। খেলা শেষে স্কুল প্রাঙ্গণে অত্যন্ত জাকজমকপূর্ন ভাবে শুরু হয় ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় “যেমন খুশি-তেমন সাজ” প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় বাচ্চারা বিভিন্ন ধরণের মনোরম ডিসপ্লে প্রদর্শন করে, যা দর্শকদেরকে বেশ আনন্দ দেয়। তার পরপরই শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় পুরস্কার বিতরণ করেন, স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন, পরিচালক মোঃ হাফিজুর রহমান, পরিচালক মোঃ জামাল উদ্দিন, পরিচালক কাজল চন্দ্র বণিকসহ সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, স্কুলের সহকারী অধ্যক্ষ ও সকল শিক্ষিকাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com