মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ-মৌলভীবাজার সীমান্ত থেকে আটক কোটি টাকার মাদকদ্রব্য শ্রীমঙ্গলে ধ্বংস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে গত ৬ মাসে আটক করা প্রায় এক কোটি টাকা মূল্যের মাদকদ্র্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিজিবি হেডকোয়ার্টার মাঠে বুধবার দুপুরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে-৫২ লাখ টাকা মূল্যের দুই হাজার ৫৬২ বোতল ভারতীয় মদ, ৩১৪ কেজি গাঁজা, ২৭ লিটার দেশীয় মদ, ৩৬০ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল বিয়ার। একই সময়ে মৌলভীবাজার জেলার আটক আরও ৪৮ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি সরাইল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ লতিফুল হায়দার আটক কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসের বিষয়টি জানান। এ সময় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তারিকুল ইসলাম খান, লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন, লেঃ কর্নেল নাসির উদ্দিন আহমেদ। এছাড়াও বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা, কাস্টমস বিভাগের কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com