বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মরহুম সাংবাদিক রাহাত চৌধুরীর মাতার ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম এডঃ শামসুল আলম চৌধুরী রাহাত এর মাতা হাসেনা চৌধুরী বার্ধ্যকজনিত কারনে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় নিজ বাড়ী লাখাই উপজেলার করাবে গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০৭ বছর। তিনি নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার বেলা টায় মরহুমার জানাযা নামাজ শেষে গ্রামের ছালমা-সাদত চৌধুরী পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরহুমা হাসেনা চৌধুরী দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিনের ফুফু।
এডঃ শামসুল আলম চৌধুরী রাহাত এর মাতা হাসেনা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতাগণ হলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এডঃ মোঃ আমির হোসেন, সাবেক সভাপতি শামীম আহছান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ,সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল বারী লস্কর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com