মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সফলতার স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলেন এসআই সুদ্বিপ রায়

  • আপডেট টাইম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত জানুয়ারি মাসে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামী ও মাদক উদ্ধারের ক্ষেত্রে সাফল্যজনক অবদান রাখায় সিলেট বিভাগে পুলিশের ৪ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ গোয়েন্দা শাখার এসআই সুদ্বিপ রায় ও নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমকে গতকাল শনিবার সিলেটের ডিআইজি মোঃ মিজানুর রহমান পুরস্কার প্রদান করেন। এছাড়া সবচেয়ে বেশি মাদক উদ্ধারে তৎপরতা ও উদ্ধারে অবদান রাখায় গত শুক্রবার বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইনে মাসিক আইন শৃংঙ্খলা সভায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এসআই সুদ্বিপ রায়কে ৫ হাজার টাকা পুরস্কৃত ও ক্রেষ্ট প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com