শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বাহুবলে দেশজুড়ে নৈরাজ্যের প্রতিবাদে এমপি কেয়া চৌধুরী’র উদ্যোগে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬১১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ দেশজুড়ে নির্বিচারে মানুষ হত্যা, পেট্রোলবোমা নিক্ষেপ, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উদ্যোগে বাহুবলের মিরপুরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক লোক অংশগ্রহণ করে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, শ্রমিক নেতা আসকার আলী, আলিফ-সোবহান চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর রহমান চৌধুরী ও সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে মিরপুর আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মিরপুর দাখিল মাদরাসা, সানশাইন প্রি-ক্যাডেট স্কুল, খায়রুন্নেছা লতিফ প্রি-ক্যাডেট স্কুল, বাহুবল হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, বাহুবল পূজা উদযাপন পরিষদ, আদর্শ মাধ্যমিক বিদ্যা নিকেতন ভুলকোট, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও বাহুবল মুক্তিযোদ্ধা সংসদ প্রভৃতি বিদ্যালয় ও সংগঠন অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com